কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সিএনজি চালক খুন
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় (১৯) নামে এক সিএনজি চালক খুন হয়েছেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওয়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার চিওয়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লাহ হেদুর ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্বপাশে দোকান থেকে তেল নিতে গিয়ে সাকতলা গ্রামের মৃত রতনের ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সঙ্গে একই ইউনিয়নের ঘোষতল এলাকার প্রান্ত নামে একজনের মোটরসাইকেলের সঙ্গে ঘষা লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেল যোগে তার গ্রামের রাজিব রিফাত, প্রান্তসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাজারে এসে অবস্থান নেন। এসময় সাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে পেয়ে মারধর করা হয়। রাজিবের গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের সিএনজি চালক হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গুরুতর আ
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় (১৯) নামে এক সিএনজি চালক খুন হয়েছেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওয়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার চিওয়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লাহ হেদুর ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্বপাশে দোকান থেকে তেল নিতে গিয়ে সাকতলা গ্রামের মৃত রতনের ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সঙ্গে একই ইউনিয়নের ঘোষতল এলাকার প্রান্ত নামে একজনের মোটরসাইকেলের সঙ্গে ঘষা লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেল যোগে তার গ্রামের রাজিব রিফাত, প্রান্তসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাজারে এসে অবস্থান নেন। এসময় সাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে পেয়ে মারধর করা হয়। রাজিবের গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের সিএনজি চালক হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে জানতে পারি তাকে কিশোর গ্যাং সদস্যরা ছুরি মেরে হত্যা করেছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে রাত সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷ অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়। নিহতের বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, কী কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো পরিষ্কার হওয়া যায়নি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম
What's Your Reaction?