কুমিল্লায় খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে খালে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ভোর ৬টায় হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ভেসে থাকার খবরে শত শত মানুষ দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে।জানা গেছে, সোমবার সকালে আবুল কালাম নামে এক পথচারীর চোখ পড়ে খালের দিকে। এসময় তিনি একটু কাছে গিয়ে দেখতে পান মানুষের মৃতদেহ ভাসছে। তাৎক্ষণিক ওই ব্যক্তি এলাকাবাসীকে বিষয়টি অবগত করলে এলাকার লোকজন ঘটনাস্থলে যায়। এরপর তারা ৯৯৯-এ পুলিশকে খবর দেয়। পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পথচারী আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি জানান, সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এরপর পদুয়া নামক স্থানে গেলে কবরস্থানের পাশে খালের ভেতর কিছু একটা ভেসে থাকতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন মানুষের লাশ ভাসছে। পরে এলাকাবাসীকে বিষয়টি অবগত করেছেন।পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিনসহ অনেকে বলেন, বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে রয়েছে। শত শত মানুষ দেখতে আসছে। লাশটি অর্ধগলিত হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। তাঁদের এলাকায় নিখোঁজ কোনো ব্যক্তি নেই।নাঙ্গলকোট

কুমিল্লায় খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে খালে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ভোর ৬টায় হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ভেসে থাকার খবরে শত শত মানুষ দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে।

জানা গেছে, সোমবার সকালে আবুল কালাম নামে এক পথচারীর চোখ পড়ে খালের দিকে। এসময় তিনি একটু কাছে গিয়ে দেখতে পান মানুষের মৃতদেহ ভাসছে। তাৎক্ষণিক ওই ব্যক্তি এলাকাবাসীকে বিষয়টি অবগত করলে এলাকার লোকজন ঘটনাস্থলে যায়। এরপর তারা ৯৯৯-এ পুলিশকে খবর দেয়। পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পথচারী আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি জানান, সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এরপর পদুয়া নামক স্থানে গেলে কবরস্থানের পাশে খালের ভেতর কিছু একটা ভেসে থাকতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন মানুষের লাশ ভাসছে। পরে এলাকাবাসীকে বিষয়টি অবগত করেছেন।

পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিনসহ অনেকে বলেন, বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে রয়েছে। শত শত মানুষ দেখতে আসছে। লাশটি অর্ধগলিত হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। তাঁদের এলাকায় নিখোঁজ কোনো ব্যক্তি নেই।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। দ্রুত ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow