কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষের তদন্ত প্রতিবেদন, দায়ী যারা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। প্রতিবেদনে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের চার গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশন মাস্টার, ট্রেনের লোকোমাস্টার দুজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ ও বাস চালকের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়েছে।
রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয় উঠে এসেছে। এজন্য বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করেছে কমিটি। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।
গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে প্রধান ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পরিচালক বিআরটিএ ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ম
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। প্রতিবেদনে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের চার গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশন মাস্টার, ট্রেনের লোকোমাস্টার দুজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ ও বাস চালকের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়েছে।
রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয় উঠে এসেছে। এজন্য বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করেছে কমিটি। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।
গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে প্রধান ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পরিচালক বিআরটিএ ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।
২১ মার্চ ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২৪ জন। ঘটনার পর এক বাস যাত্রীর করা মামলায় এ পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।