বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় হাফেজদের মাধ্যমে কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এরপর বাদ যোহর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।  মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদ

বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় হাফেজদের মাধ্যমে কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এরপর বাদ যোহর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। 

মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন। 

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারগুলোতে এমন কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আরএমএম/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow