কুমিল্লায় বিএনপি নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দলটির দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত বিএনপি নেতার নাম মো. সোনা মিয়া (ইসমাইল)। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. সোনা মিয়া (ইসমাইল) কে দলের প্রচার সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দলটির দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত বিএনপি নেতার নাম মো. সোনা মিয়া (ইসমাইল)। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. সোনা মিয়া (ইসমাইল) কে দলের প্রচার সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
What's Your Reaction?