কুমিল্লায় বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা বেদে পল্লীতে ওই ঘটনা ঘটে। নিহত ইলেকট্রিশিয়ান ইকবাল হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির আব্দুল বারেক এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- হাড়িখোলা বেদে পল্লীতে রমজান মিয়ার ঘরের বৈদ্যুতিক ওয়্যারিং করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় ইকবাল। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা বেদে পল্লীতে ওই ঘটনা ঘটে। নিহত ইলেকট্রিশিয়ান ইকবাল হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির আব্দুল বারেক এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- হাড়িখোলা বেদে পল্লীতে রমজান মিয়ার ঘরের বৈদ্যুতিক ওয়্যারিং করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় ইকবাল।
পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?