কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫

কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের গুলিতে ইথান আহমেদ (১২) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ ইথান আহমেদ (১২) কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। দুপুরে একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫

কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের গুলিতে ইথান আহমেদ (১২) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ইথান আহমেদ (১২) কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। দুপুরে একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইথানের মা সোনিয়া আক্তার বলেন, স্কুলে বিরতি দিলে ইথান টিফিন খেতে বের হয়। এর মধ্যেই পিঠে গুলি লাগে। কুমিল্লা মেডিকেলে রাখে নাই, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গুলিবিদ্ধ স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow