কুমিল্লায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কিং কোবরা বাজি উদ্ধার
কুমিল্লায় ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকার বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা। সোমবার (২ মার্চ) গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকা থেকে উদ্ধার করেছে। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) রাত ৩ টা ৫০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এর আওতাধীন লক্ষীপুর পোষ্ট বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জ
কুমিল্লায় ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকার বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা। সোমবার (২ মার্চ) গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকা থেকে উদ্ধার করেছে। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) রাত ৩ টা ৫০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এর আওতাধীন লক্ষীপুর পোষ্ট বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।
উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
What's Your Reaction?