কুরিয়ার অফিসে অবৈধ যৌন উত্তেজক সিরাপ, ধরা খেল চক্রের তিনজন

দিনাজপুরের পার্বতীপুরে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একটি দল সোমবার রাত সাড়ে দশটায় পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। অভিযানে অনুমোদন ও সরকারি লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০) নামে একজনকে আলামতসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. ওমর ফারুক সরকার (৪৩) ও মো. হাসান আলী (৫৮) নামে দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আরও পড়ুন কুরিয়ারে পাঠানো ১৬ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের দেখানো মতে কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর লেবেল অনুযায়

কুরিয়ার অফিসে অবৈধ যৌন উত্তেজক সিরাপ, ধরা খেল চক্রের তিনজন

দিনাজপুরের পার্বতীপুরে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একটি দল সোমবার রাত সাড়ে দশটায় পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। অভিযানে অনুমোদন ও সরকারি লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০) নামে একজনকে আলামতসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. ওমর ফারুক সরকার (৪৩) ও মো. হাসান আলী (৫৮) নামে দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের দেখানো মতে কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর লেবেল অনুযায়ী মূল্য নয় লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন যৌন উত্তেজক সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় আটক ও পলাতক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

এমদাদুল হক মিলন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow