কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত
কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলাল (৪৩)কে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার (মিরপুর-ইসলামী বিশ্ববিদ্যালয়) সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার। নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত পৌনে ৮টার দিকে নুর ইসলাম ও তার ছোট ভাই হেলালের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, পাট জাগ দ
কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলাল (৪৩)কে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার (মিরপুর-ইসলামী বিশ্ববিদ্যালয়) সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার।
নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত পৌনে ৮টার দিকে নুর ইসলাম ও তার ছোট ভাই হেলালের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে নুর ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?