কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক পৌর মেয়র ও জাসদ যুবজোটের সাবেক জেলা সহসভাপতি আনোয়ারুল কবির টুটুলের ওপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ভুক্তভোগী ও তার স্ত্রী আমিনা খাতুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলার বর্ণনা দিয়ে একটি স্ট্যাটাস দেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোডাউন মোড়ে এই হামলার ঘটনা ঘটে।  জানা যায়, শুক্রবার রাতে জনৈক দুলাল ও নুরুকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন আনোয়ারুল। শহরের গোডাউন মোড় এলাকায় এস.ডি টাওয়ারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে অতর্কিত হামলা করে।  ফেসবুকে স্ট্যাটাসে আনোয়ারুল লেখেন, মো. সোহাগ, মো. সিজার, খোকন ও রুমন সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে। আত্মরক্ষা করতে গেলে সিজার তাকে মাথায় কোপ দেয়। এরপর এলোপাথাড়ি মারতে থাকে। পরবর্তীতে টুটুলকে তার স্বজনরা ভেড়ামারায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক পৌর মেয়র ও জাসদ যুবজোটের সাবেক জেলা সহসভাপতি আনোয়ারুল কবির টুটুলের ওপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে ভুক্তভোগী ও তার স্ত্রী আমিনা খাতুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলার বর্ণনা দিয়ে একটি স্ট্যাটাস দেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোডাউন মোড়ে এই হামলার ঘটনা ঘটে। 

জানা যায়, শুক্রবার রাতে জনৈক দুলাল ও নুরুকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন আনোয়ারুল। শহরের গোডাউন মোড় এলাকায় এস.ডি টাওয়ারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে অতর্কিত হামলা করে। 

ফেসবুকে স্ট্যাটাসে আনোয়ারুল লেখেন, মো. সোহাগ, মো. সিজার, খোকন ও রুমন সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে। আত্মরক্ষা করতে গেলে সিজার তাকে মাথায় কোপ দেয়। এরপর এলোপাথাড়ি মারতে থাকে। পরবর্তীতে টুটুলকে তার স্বজনরা ভেড়ামারায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

এদিকে শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে ফেসবুক লাইভে এসেও সোহাগ ও তার ভাই হাদীসহ তার অনুসারীদের বিরুদ্ধে একই অভিযোগ তুলে ধরেন আনোয়ারুল। 
 
হামলায় জড়িত থাকার বিষয়টি নাকচ করে আল হোসাইন সোহাগ বলেন, এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ কোনোভাবেই জড়িত নয়।  ভেড়ামারার পৌর মেয়র প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, রাজনৈতিক প্রতিপক্ষ এক মহল তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসব অপপ্রচার চালাচ্ছে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, হামলার ঘটনা আমি শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow