কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার ( ২৩ মে) দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর এক নারী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির উদ্দিন জানান, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে কুঠিপাড়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার ( ২৩ মে) দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর এক নারী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির উদ্দিন জানান, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে কুঠিপাড়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা চারজনের মধ্যে একজন নারী মারা গেছেন। বাকি তিনজন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন।