কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। এ ছাড়া চারজন নারী ও পাঁচজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান। তিনি জানান, একটি মাইক্রোবাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। এ ছাড়া চারজন নারী ও পাঁচজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান। তিনি জানান, একটি মাইক্রোবাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow