কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রাম সফরে যাচ্ছেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে অনুষ্ঠাতব্য এ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামেও ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও দৃঢ় করাই মূল লক্ষ্য। তিনি জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রাম সফরে যাচ্ছেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে অনুষ্ঠাতব্য এ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামেও ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও দৃঢ় করাই মূল লক্ষ্য।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।

আয়োজকরা জানান, পদযাত্রাটি শহরের কলেজ মোড়ের জুলাই চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শেষ হবে।

কর্মসূচি সফল করতে এরই মধ্যে জেলাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো, মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow