কুড়িগ্রামে শব্দ দূষণের অপরাধে ৭ চালকের জরিমানা
কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাত যানবাহনের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে আরেও ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। রোববার (৮ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে সাত যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করা হয়। এতে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রোকনুজ্জামান মানু/আরএইচ/এমএস
কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাত যানবাহনের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে আরেও ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে সাত যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করা হয়। এতে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রোকনুজ্জামান মানু/আরএইচ/এমএস
What's Your Reaction?