কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। সেন্টকম আরও দাবি করেছে, এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। একই সঙ্গে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানের দাবিও তারা অস্বীকার করেছে। এদিকে হরমুজ প্রণালির দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। ভিডিওতে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম দেখা যায়। তবে হামলার ক্ষয়ক্ষতি বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সেন্টকম আরও দাবি করেছে, এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। একই সঙ্গে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানের দাবিও তারা অস্বীকার করেছে।

এদিকে হরমুজ প্রণালির দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। ভিডিওতে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম দেখা যায়। তবে হামলার ক্ষয়ক্ষতি বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow