কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে বিভিন্ন জুমার মসজিদে সকাল নির্ধারিত সময়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, এবারের ঈদের নামাজ বড় পরিসরে নয়, বরং শুধুমাত্র যেসব মসজিদে নিয়মিত জুমার নামাজ অনুষ্ঠিত হয় সেসব মসজিদে আয়োজন করা হয়। নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৬টা ৮ মিনিটে। এদিকে, দেশের দুই প্রধান গ্রান্ড মসজিদ ও বিলাল বিন রিবাহ মসজিদে এ বছর ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। বর্তমান নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতির কারণে বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সীমিত আয়োজন সত্ত্বেও মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজ আদায় করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীসহ স্থানীয় মুসল্লিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow