কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ক্রুরা ‌‘অক্ষত আছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খবর বিবিসির। তাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনার ‘পরিস্থিতি’ নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। এরইমধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না। একইসঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ক্রুরা ‌‘অক্ষত আছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খবর বিবিসির।

তাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনার ‘পরিস্থিতি’ নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। এরইমধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।

একইসঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow