কৃচ্ছ্রসাধনে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সব কিছুতে কৃচ্ছ্রসাধন করছে, প্রধানমন্ত্রী আমাদেরও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রসাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটি স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছর অন্ততপক্ষে আমাদের সীমিত আয় ও সম্পদ দ্বারা মধ্যম আয়ের দেশে পরিণত করবো। তিনি বলেন, আওয়ামী লীগের সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা করে গেছে। এমন দেউলিয়া করে গেছে দেশের অর্থনীতি যে, ১৮ বছরে তেমন কিছুই দিয়ে যেতে পা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সব কিছুতে কৃচ্ছ্রসাধন করছে, প্রধানমন্ত্রী আমাদেরও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রসাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি।
শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটি স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছর অন্ততপক্ষে আমাদের সীমিত আয় ও সম্পদ দ্বারা মধ্যম আয়ের দেশে পরিণত করবো।
তিনি বলেন, আওয়ামী লীগের সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা করে গেছে। এমন দেউলিয়া করে গেছে দেশের অর্থনীতি যে, ১৮ বছরে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি আমাদের। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজের পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস
What's Your Reaction?