কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি।
তিনি বলেন, সামান্য ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের মূল লক্ষ্য।
রোববার (১৯ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সুবিধাভোগী কৃষকদের মধ্যে কৃষিঋণ মওকুফের সনদপত্রের পাশাপাশি ২৯ হাজার ৪৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আবু সাঈম। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার কৃষক অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘কৃষক দেশের খাদ্য

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই সারা দেশের ১৩ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ বোদার কৃষকরা সেই সিদ্ধান্তের সুফল পাচ্ছেন।’
তিনি বলেন, ‘পঞ্চগড়ে সার, বীজসহ কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কৃষকরা নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেন।’
একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেক কৃষককে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।