কৃষক সেজে আসামি ধরল পুলিশ

বগুড়ার গাবতলীতে পুলিশের অভিনব কৌশলে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের ইউনিফর্মের বদলে লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার চককাতুলি গ্রামে অভিযান চালিয়ে মামুন (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী মডেল থানার এসআই ইউসুফ। গ্রেপ্তার মামুন চককাতুলি গ্রামের তছলিম উদ্দিন ওরফে তছুর ছেলে। পুলিশ জানায়, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই কৌশলে পালিয়ে যেতেন বলে অভিযোগ। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন পরিকল্পনা নেয় পুলিশ। কৃষকের ছদ্মবেশে এসআই ইউসুফ এলাকায় প্রবেশ করে নজরদারি চালান। একপর্যায়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ না দিয়েই মামুনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। কিন্তু তিনি আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দি

কৃষক সেজে আসামি ধরল পুলিশ
বগুড়ার গাবতলীতে পুলিশের অভিনব কৌশলে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের ইউনিফর্মের বদলে লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার চককাতুলি গ্রামে অভিযান চালিয়ে মামুন (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী মডেল থানার এসআই ইউসুফ। গ্রেপ্তার মামুন চককাতুলি গ্রামের তছলিম উদ্দিন ওরফে তছুর ছেলে। পুলিশ জানায়, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই কৌশলে পালিয়ে যেতেন বলে অভিযোগ। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন পরিকল্পনা নেয় পুলিশ। কৃষকের ছদ্মবেশে এসআই ইউসুফ এলাকায় প্রবেশ করে নজরদারি চালান। একপর্যায়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ না দিয়েই মামুনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। কিন্তু তিনি আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে এসআই ইউসুফ কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এতে কোনো ঝুঁকি ছাড়াই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow