কৃষকদের থেকে ওজনে অতিরিক্ত পণ্য নিলে ব্যবস্থা নেবে সরকার

দেশের প্রত্যন্ত বাজারগুলোতে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে চাষিদের কাছে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্য বেশি নিচ্ছেন পাইকারি ক্রেতা ও আড়তদাররা। বিষয়টি অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের। সংস্থাটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারাদেশের কৃষি বিপণন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। আরও পড়ুনহাওরে কৃষকের ওপর নতুন ‘জুলুম’, ৪৫ কেজিতে ধানের মণ! ধানের বাম্পার ফলনেও হাওরজুড়ে হতাশা, খরচের টাকা উঠছে না কৃষকের  গতকাল সোমবার (২৭ এপ্রিল) পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম সংক্রান্ত এক স্মারকে বলা হয়, ‘দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ও আমসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে তারা প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে।’ এটি অনৈতিক এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর অধ্যায় ৪, ধারা ২৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় কৃষকদের এই আর্থিক হয়রানি থেকে

কৃষকদের থেকে ওজনে অতিরিক্ত পণ্য নিলে ব্যবস্থা নেবে সরকার

দেশের প্রত্যন্ত বাজারগুলোতে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে চাষিদের কাছে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্য বেশি নিচ্ছেন পাইকারি ক্রেতা ও আড়তদাররা। বিষয়টি অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের। সংস্থাটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারাদেশের কৃষি বিপণন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন
হাওরে কৃষকের ওপর নতুন ‘জুলুম’, ৪৫ কেজিতে ধানের মণ! 
ধানের বাম্পার ফলনেও হাওরজুড়ে হতাশা, খরচের টাকা উঠছে না কৃষকের 

গতকাল সোমবার (২৭ এপ্রিল) পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম সংক্রান্ত এক স্মারকে বলা হয়, ‘দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ও আমসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে তারা প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে।’

এটি অনৈতিক এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর অধ্যায় ৪, ধারা ২৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় কৃষকদের এই আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি বিপণন কর্মকর্তাদের বলা হয়েছে বলেও উল্লেখ করা হয় অধিদপ্তরের স্মারকে।

এনএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow