কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের জাজিরায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের দাবি, ভিডিওটি গতবারের। গতবার একই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার (১২ মে) রাতে কয়েকটি ফেসবুক আইডিতে ভিডিওটি ছাড়া হয়। তবে এটি কোন এলাকার ভিডিও তা জানা যায়নি। ভিডিওতে দেখা যায়, ৮-১০ জন তরুণ ধান কাটার সরঞ্জাম নিয়ে ধানের জমিতে দাঁড়িয়ে আছেন। এদের মধ্যে একজনের হাতে বাংলাদেশের পতাকা। আরও দুজনের মধ্যে একজনের হাতে ছাত্রলীগের ও আওয়ামী লীগের দলীয় পতাকা বহন করতে দেখা যায়। এসময় তাদের বলতে শোনা যায়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, শেখ হাসিনার নির্দেশে ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এক কৃষক ভাইয়ের ধান কাটতে মাঠে এসেছি। আমরা এই কর্মসূচি আজ থেকে শুরু করে অব্যাহত রাখবো।’ এরপর তারা ধান কাটা শুরু করেন। পরবর্তীতে সেগুলো মাথায় নিয়ে ইঞ্জিনচালিত একটি নছিমনে তুলে দেন। ধান কেটে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ দিত

কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের জাজিরায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তবে পুলিশের দাবি, ভিডিওটি গতবারের। গতবার একই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) রাতে কয়েকটি ফেসবুক আইডিতে ভিডিওটি ছাড়া হয়। তবে এটি কোন এলাকার ভিডিও তা জানা যায়নি।

কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা, ভিডিও ভাইরাল

ভিডিওতে দেখা যায়, ৮-১০ জন তরুণ ধান কাটার সরঞ্জাম নিয়ে ধানের জমিতে দাঁড়িয়ে আছেন। এদের মধ্যে একজনের হাতে বাংলাদেশের পতাকা। আরও দুজনের মধ্যে একজনের হাতে ছাত্রলীগের ও আওয়ামী লীগের দলীয় পতাকা বহন করতে দেখা যায়।

এসময় তাদের বলতে শোনা যায়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, শেখ হাসিনার নির্দেশে ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এক কৃষক ভাইয়ের ধান কাটতে মাঠে এসেছি। আমরা এই কর্মসূচি আজ থেকে শুরু করে অব্যাহত রাখবো।’

কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা, ভিডিও ভাইরাল

এরপর তারা ধান কাটা শুরু করেন। পরবর্তীতে সেগুলো মাথায় নিয়ে ইঞ্জিনচালিত একটি নছিমনে তুলে দেন। ধান কেটে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ দিতে দেখা যায় ওই কৃষককে।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, ছড়িয়ে পড়া ভিডিওটি গতবারের। গতবারও একই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এটি কোন এলাকার তা জানতে পারিনি। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow