‘কে সবচেয়ে বাজে কথা বলতে পারে, যেন সেই প্রতিযোগিতা চলছে’

২০১৮ বিশ্বকাপের রানার্সআপ, ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া—বড় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য থাকলেও আলোচনায় তারা বরাবরই কিছুটা আড়ালে। প্রতিপক্ষকে চমকে দিতে অভ্যস্ত দলটি এবারও বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে। এরপর থেকেই সমালোচনার ঝড় বইতে থাকে দলটিকে ঘিরে। তবে শনিবার ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর সেই সমালোচনার কড়া জবাব দিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলটিকে অযথা অবমূল্যায়ন করা হয়েছে। খেলোয়াড়দের ম্যাচের আগে কী বার্তা দিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে দালিচ বলেন, ‘আমি তাদের বলেছিলাম, এই দলটার ওপর মানুষের বিশ্বাস কমে গেছে। অথচ প্রতিটি ম্যাচ হারলেও এই দল সম্মান পাওয়ার যোগ্য। এখন মনে হচ্ছে, আমাদের সম্পর্কে কে সবচেয়ে বাজে কথা বলতে পারে, যেন সেই প্রতিযোগিতাই চলছে। দেশের জন্য এই দল যা অর্জন করেছে, তার স্বীকৃতি তারা প্রাপ্য।’ সাম্প্রতিক সময়ে সমর্থনের ঘাটতি নিয়েও আক্ষেপ করেন ক্রোয়েশিয়া কোচ। তার ভাষায়, ‘এই ধরনের নেতিবাচক সমালোচনা সত্যিই অপ্রয়োজনীয় এবং হতাশাজনক। এই দল আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য। হাজার হাজার ক্র

‘কে সবচেয়ে বাজে কথা বলতে পারে, যেন সেই প্রতিযোগিতা চলছে’

২০১৮ বিশ্বকাপের রানার্সআপ, ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া—বড় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য থাকলেও আলোচনায় তারা বরাবরই কিছুটা আড়ালে। প্রতিপক্ষকে চমকে দিতে অভ্যস্ত দলটি এবারও বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে। এরপর থেকেই সমালোচনার ঝড় বইতে থাকে দলটিকে ঘিরে।

তবে শনিবার ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর সেই সমালোচনার কড়া জবাব দিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলটিকে অযথা অবমূল্যায়ন করা হয়েছে।

খেলোয়াড়দের ম্যাচের আগে কী বার্তা দিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে দালিচ বলেন, ‘আমি তাদের বলেছিলাম, এই দলটার ওপর মানুষের বিশ্বাস কমে গেছে। অথচ প্রতিটি ম্যাচ হারলেও এই দল সম্মান পাওয়ার যোগ্য। এখন মনে হচ্ছে, আমাদের সম্পর্কে কে সবচেয়ে বাজে কথা বলতে পারে, যেন সেই প্রতিযোগিতাই চলছে। দেশের জন্য এই দল যা অর্জন করেছে, তার স্বীকৃতি তারা প্রাপ্য।’

সাম্প্রতিক সময়ে সমর্থনের ঘাটতি নিয়েও আক্ষেপ করেন ক্রোয়েশিয়া কোচ। তার ভাষায়, ‘এই ধরনের নেতিবাচক সমালোচনা সত্যিই অপ্রয়োজনীয় এবং হতাশাজনক। এই দল আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য। হাজার হাজার ক্রোয়েশিয়ান সমর্থক সবসময় আমাদের পাশে থেকেছে। জয়-পরাজয় যাই হোক, দেশের জন্য এই দল যা করেছে, তার জন্য তাদের ভালোবাসা ও সমর্থন প্রাপ্য। দল হারলেই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়।’

দালিচ মনে করেন, ঘানার বিপক্ষে জয়টি সমালোচনার যথাযথ জবাব,‘আমি আসলে এত সমালোচনার কারণ বুঝতে পারি না। তবে আবারও আমরা সব বাধা পেরিয়ে এসেছি এবং আজ দারুণ ফুটবল খেলেছি।’ এই জয়ে নকআউটে ওঠা ক্রোয়েশিয়া এখন শেষ ৩২-এ মুখোমুখি হবে পর্তুগালের।

আরআর/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow