কেউ পাখা দিয়ে বাতাস করছেন পরীক্ষার্থীদের, কেউ ধরে রাখছেন ছোট ফ্যান
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে কেন্দ্রে প্রবেশ শুরু করেছে পরীক্ষার্থীরা। তবে গরমে বেগ পোহাতে হচ্ছে তাদের। গরমের কারণে অস্বস্তি প্রকাশ করছে তারা। সকাল থেকেই খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। অভিভাবকদের কেউ পরীক্ষার্থীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন, কেউবা ছোট চার্জার ফ্যান দিয়ে গরম নিবারণ করছেন। রামপুরা একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলে, গরমের কারণে অনেক ঘাম হচ্ছে। অস্বস্তি লাগছে। মানুষের ভিড়ে গরম আরও বেশি লাগছে। কেন্দ্রে রুমের ভেতরে ফ্যান থাকলেও মনে হচ্ছে গরম অনুভূত হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আরএএস/ইএ
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে কেন্দ্রে প্রবেশ শুরু করেছে পরীক্ষার্থীরা। তবে গরমে বেগ পোহাতে হচ্ছে তাদের। গরমের কারণে অস্বস্তি প্রকাশ করছে তারা।
সকাল থেকেই খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। অভিভাবকদের কেউ পরীক্ষার্থীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন, কেউবা ছোট চার্জার ফ্যান দিয়ে গরম নিবারণ করছেন।
রামপুরা একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলে, গরমের কারণে অনেক ঘাম হচ্ছে। অস্বস্তি লাগছে। মানুষের ভিড়ে গরম আরও বেশি লাগছে। কেন্দ্রে রুমের ভেতরে ফ্যান থাকলেও মনে হচ্ছে গরম অনুভূত হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরএএস/ইএ
What's Your Reaction?