কেউ হোটেলে ডেকে, কেউ নারায়ে তাকবির বলে ব্যাংক দখল করেছেন

কেউ গোয়েন্দা দিয়ে হোটেলে ডেকে নিয়ে, আবার কেউ নারায়ে তাকবির দিয়ে ব্যাংক দখলে নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদল বলছে, আমাদের কোনো ব্যাংক নাই। আবার অনেক সময় বলছে, কিছু লোক ব্যাংক করেছে। ব্যাংক থাকা তো ভালো। অস্বীকার করার দরকার কী? তবে দুষ্টু লোকরা বলে, কত শতাংশ কার শেয়ার আছে এটা খোলাসা করা দরকার। ব্যাংক দখল হয়েছে ইন্টেরিম সরকারের সময়, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। তবে স্টাইলটা একটু ভিন্ন ছিল। কেউ সরকারি গোয়েন্দা ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে ব্যাংক দখল করেছে, কেউ নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে ব্যাংক দখল করেছে। স্টাইল ছিল ভিন্ন, তবে ব্যাংক দখল হয়েছে।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একটি দল নিঃশেষ হয়ে গেছে। আমরা যেন জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নিয়ে থাকি। জুলাই আমাদের সবার। জুলাই আমাদের চেতনা। ছাত্র-জনতার মূল স্পিরিট আমরা যেন ধারণ করি। দেশের মানুষ সবাই জুলাই কৃতিত্

কেউ হোটেলে ডেকে, কেউ নারায়ে তাকবির বলে ব্যাংক দখল করেছেন

কেউ গোয়েন্দা দিয়ে হোটেলে ডেকে নিয়ে, আবার কেউ নারায়ে তাকবির দিয়ে ব্যাংক দখলে নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদল বলছে, আমাদের কোনো ব্যাংক নাই। আবার অনেক সময় বলছে, কিছু লোক ব্যাংক করেছে। ব্যাংক থাকা তো ভালো। অস্বীকার করার দরকার কী? তবে দুষ্টু লোকরা বলে, কত শতাংশ কার শেয়ার আছে এটা খোলাসা করা দরকার। ব্যাংক দখল হয়েছে ইন্টেরিম সরকারের সময়, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। তবে স্টাইলটা একটু ভিন্ন ছিল। কেউ সরকারি গোয়েন্দা ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে ব্যাংক দখল করেছে, কেউ নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে ব্যাংক দখল করেছে। স্টাইল ছিল ভিন্ন, তবে ব্যাংক দখল হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একটি দল নিঃশেষ হয়ে গেছে। আমরা যেন জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নিয়ে থাকি। জুলাই আমাদের সবার। জুলাই আমাদের চেতনা। ছাত্র-জনতার মূল স্পিরিট আমরা যেন ধারণ করি। দেশের মানুষ সবাই জুলাই কৃতিত্বের দাবিদার, আমরা কেউ না। কেউ আমরা ‍গুম হয়েছি, কেউ ফাঁসির কাষ্ঠে গেছি। কেউ আর ফিরে আসেনি। সবাই জুলাইয়ের কৃতিত্বের দাবিদার।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের নিপীড়ন, লুটপাট, নির্যাতনের কাহিনী ভুলে যাচ্ছি। নিজেদের মধ্যে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা, একাত্তার-বাহাত্তর করতে করতে সবকিছু ভুলে যাচ্ছি। এটা যেন আমরা না ভুলি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী রেজিমে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এটা আওয়ামী চিত্র। আর আমরা বাহাস করছি কে মুক্তিযুদ্ধা, কে মুক্তিযুদ্ধা না। আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাঁচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করি।’

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow