কেক কেটে মোসাদ্দেকের ‘নতুন জন্ম’ উদযাপন

মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুশীলন করছিলো আবাহনী ক্লাব। অনুশীলনের এক পর্যায়ে পুরো দল সমবেত হয় সাইটস্ক্রিনের সামনে, যেখানে একটি টেবিলে ‘কনগ্র্যাচুলেশন টু মোসাদ্দেক’, আর অন্যটিতে ‘বেস্ট উইশেস ফ্রম আবাহনী’ লেখা দুটি কেক রাখা। সাধারণত এমনভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে এতদিন। এবার দেখা গেলো অন্য দৃশ্য। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর সতীর্থরা সেটাই উদযাপন করেছেন কেক কেটে। ২০২২ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করলেও দীর্ঘদিন আর ডাক পাননি তিনি। নানা সময়ে সম্ভাবনা তৈরী হলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি। অবশেষে ১০৩৮ দিন পর জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। সুযোগ পাওয়ার অনুভূতি ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মোসাদ্দেক বলেছেন। তিনি বলেন, ‘ভালো করার পরেই এই সুযোগটা এসেছে। আমি অবশ্যই চাইবো যতদিন আমার ক্যারিয়ার থাকবে, ততদিন পর্যন্ত যেন আমি জাতীয় দলের জন্যই খেলতে পারি। আর (বিশ্বকাপ) সেটা যদি আমার অর্জন করতে হয়, তার আগের যে সিরিজগুলো আছে সেখানে আমার সুযোগ এলে আমাকে ভালো খেলতে হবে, এটা প্রথম। যখন আমি ভালো খেলতে পারবো, ওই স

কেক কেটে মোসাদ্দেকের ‘নতুন জন্ম’ উদযাপন

মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুশীলন করছিলো আবাহনী ক্লাব। অনুশীলনের এক পর্যায়ে পুরো দল সমবেত হয় সাইটস্ক্রিনের সামনে, যেখানে একটি টেবিলে ‘কনগ্র্যাচুলেশন টু মোসাদ্দেক’, আর অন্যটিতে ‘বেস্ট উইশেস ফ্রম আবাহনী’ লেখা দুটি কেক রাখা। সাধারণত এমনভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে এতদিন। এবার দেখা গেলো অন্য দৃশ্য। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর সতীর্থরা সেটাই উদযাপন করেছেন কেক কেটে।

২০২২ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করলেও দীর্ঘদিন আর ডাক পাননি তিনি। নানা সময়ে সম্ভাবনা তৈরী হলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি। অবশেষে ১০৩৮ দিন পর জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। সুযোগ পাওয়ার অনুভূতি ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মোসাদ্দেক বলেছেন।

তিনি বলেন, ‘ভালো করার পরেই এই সুযোগটা এসেছে। আমি অবশ্যই চাইবো যতদিন আমার ক্যারিয়ার থাকবে, ততদিন পর্যন্ত যেন আমি জাতীয় দলের জন্যই খেলতে পারি। আর (বিশ্বকাপ) সেটা যদি আমার অর্জন করতে হয়, তার আগের যে সিরিজগুলো আছে সেখানে আমার সুযোগ এলে আমাকে ভালো খেলতে হবে, এটা প্রথম। যখন আমি ভালো খেলতে পারবো, ওই সময় আমি আশা করতে পারি, ২০২৭ বিশ্বকাপে আমার জন্য একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে।’

২০১৯ বিশ্বকাপে খেলেছিলেন মোসাদ্দেক। ইংল্যান্ডে হওয়া সেই আসরে ৭ ম্যাচে ১১৭ রান ও ৩ উইকেট নেন এই অলরাউন্ডার। তবে সবমিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪৩ ম্যাচে ৬৩৪ রান ও ১৭ উইকেট রয়েছে তার নামের পাশে। তবে মাঝের এই ৪ বছরে ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত পারফর্ম করে গেছেন মোসাদ্দেক। গত আসরেও দলকে শিরোপা জিতিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরাক।

নিজের প্রত্যাবর্তন নিয়ে মোসাদ্দেক বলেন, ‘অনেকদিন পর, সব মিলিয়ে প্রায় ৪ বছর। অনেকদিন অপেক্ষা করতে হয়েছে এবং যেখানেই খেলেছি, ভালো খেলতে হয়েছে। তারপর এই সুযোগের জন্য অপেক্ষা করা এবং অবশেষে সুযোগটা আসা।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow