কেন আইনি পদক্ষেপ নিলেন শ্রাবন্তী চ্যাটার্জি?

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত বিষয় নিয়েও খবরের শিরোনাম হন এই সুন্দরী। খুব অল্প বয়সেই অভিনয় দক্ষতায় জনপ্রিয়তা পেলেও, খ্যাতির সঙ্গে এসেছে তীব্র ট্রল, কটূক্তি আর ব্যক্তিগত আক্রমণও। সম্প্রতি শরীরি গড়ন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হওয়া কুরুচিপূর্ণ মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী। দীর্ঘদিন নীরব থাকলেও এবার আর চুপ থাকেননি শ্রাবন্তী। সমালোচনার বিরুদ্ধে আইনি পথ বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতা, ট্রল আর মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই টালিউড সুন্দরী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে ট্রল করা বিষয়ে জিজ্ঞেস করা হলে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘অনেক দিন সহ্য করেছি। এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই। কখনও কিছু বলিনি, এড়িয়ে যাই। এবার আর পারলাম না। খেয়েদেয়ে জীবনে যাদের কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় তারা এসব করে। সোশ্যাল মিডিয়া মানেই সেখানে নেগেটিভিটি ছড়াতে হবে কেন? পজিটিভ জিনিসও তো আছে।‘ ট্রলিং সয়ে গেছে এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘সবকিছু গায়ে মাখতে গেলে মানসিক শান্

কেন আইনি পদক্ষেপ নিলেন শ্রাবন্তী চ্যাটার্জি?

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত বিষয় নিয়েও খবরের শিরোনাম হন এই সুন্দরী। খুব অল্প বয়সেই অভিনয় দক্ষতায় জনপ্রিয়তা পেলেও, খ্যাতির সঙ্গে এসেছে তীব্র ট্রল, কটূক্তি আর ব্যক্তিগত আক্রমণও। সম্প্রতি শরীরি গড়ন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হওয়া কুরুচিপূর্ণ মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী। দীর্ঘদিন নীরব থাকলেও এবার আর চুপ থাকেননি শ্রাবন্তী। সমালোচনার বিরুদ্ধে আইনি পথ বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতা, ট্রল আর মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই টালিউড সুন্দরী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে ট্রল করা বিষয়ে জিজ্ঞেস করা হলে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘অনেক দিন সহ্য করেছি। এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই। কখনও কিছু বলিনি, এড়িয়ে যাই। এবার আর পারলাম না। খেয়েদেয়ে জীবনে যাদের কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় তারা এসব করে। সোশ্যাল মিডিয়া মানেই সেখানে নেগেটিভিটি ছড়াতে হবে কেন? পজিটিভ জিনিসও তো আছে।‘

ট্রলিং সয়ে গেছে এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘সবকিছু গায়ে মাখতে গেলে মানসিক শান্তিটাই আর থাকবে না। দীর্ঘ দিন কাজের ক্ষেত্রে টিকে থাকতে গেলে নিজেকে ভালো রাখাটা জরুরি। কে আমাকে কী বলল, সেটা নিয়ে ভাবতে বসলে আল্টিমেটলি কাজেরই ক্ষতি। আমার ব্যক্তিগত জীবন নিয়েও মুখরোচক চর্চা হয়। তবে আমি কখনও পাত্তা দিইনি। পরোয়া করি না। তবে এবার যা-যা হলো, সেটা সীমা ছাড়িয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।‘ 

উল্লেখ্য, ‘ঠাকুমার ঝুলি’ শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এতে তাকে নামভূমিকায় দেখা যাবে। এ সিরিজের লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। এসব দেখে দেখে এখন ধৈর্যহারা নায়িকা। গত ২৭ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow