কেন বাড়ি ছাড়তে হয়েছিল বরুণের পরিবারকে?
বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বাইরে থেকে তাকে দেখলে মনে হয় সোনায় মোড়ানো জীবন। উপচে পড়া খ্যাতি আর বিলাসবহুল জীবনযাপন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি সব সময় এতটা মসৃণ হয়? সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ নিজের জীবনের এমন কিছু অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন যা শুনে রীতিমতো স্তব্ধ তার অনুরাগীরা।
বি-টাউনে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর হুমকির কথা অজানা নয় কারও। সেই অভিজ্ঞতা থেকে ছাড় পাননি বাবা জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ান। পরিবারকে পড়তে হয়েছিল বিপদের মুখে। শুধু তাই নয়, এমন অবস্থা হয়েছিল যে একদিনের জন্য তাদের বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছিল।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বরুণ জানান, নব্বইয়ের দশকের সেই অস্থির সময়ে তার বাবা, প্রখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানকে লক্ষ্য করে আন্ডারওয়ার্ল্ড থেকে ক্রমাগত হুমকি আসত। অভিনেতা বলেন, ‘আমাদের বাড়িতে একটা ফোন প্রায়ই আসত। শুরুতে আমরা গুরুত্ব দিইনি। বাড়ির কর্মচারীরাই ফোন ধরতেন এবং মাঝেমধ্যে বিতর্কেও জড়িয়ে পড়তেন। একবার তো আমাদের এক কর্মচারী রেগে গিয়ে ফোনের ওপারের ব্যক্তিকে মারধর করার হুমকিও দিয়ে বসেন।‘
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মাফিয়াদের পক্ষ থেকে সরাসরি ডেভিড ধাওয়ানকে ফোন করা হয়। বরুণ সেসময়ের স্মৃতিচারণ করে বলেন,বাবাকে ফোনে জানানো হয়েছিল যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ওই ব্যক্তি আমাদের বাড়ির ঠিকানা, অফিসের সময়সূচী সবই জানত। এমনকি আমাদের বাড়ির কোন কর্মচারী তাদের তথ্য সরবরাহ করছে, তার নামও তারা বলে দিয়েছিল।
এছাড়া অচেনা আততায়ী যখন বন্দুক নিয়ে সপরিবারে শেষ করে দেওয়ার হুমকি দেয়, তখন নিরাপত্তাহীনতায় ভেঙে পড়ে ধাওয়ান পরিবার। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, প্রাণের ভয়ে নিজেদের সাজানো বাড়ি ছেড়ে এক রাতের জন্য অন্যত্র পালিয়ে থাকতে হয়েছিল তাদের।
এদিকে চলতি বছরে মুক্তি প্রাপ্ত বর্ডার ২ সিনেমায় শক্তিশালী অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন বরুণ। বক্স অফিসে দারুণ সফলতা পায় ছবিটি। নির্মাতা অনুরাগ সিং এর পরিচালনায় নির্মিত এই সিনেমায় বরুণের পাশাপাশি অভিনয় করেন সানি দেওল, সোনাম বাজওয়া, দিলজিৎ দোসাঞ্জসহ আরও অনেকে।
এছাড়া চলতি বছরের জুনে ডেভিড ধাওয়ানের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ তে দেখা যাবে বরুণকে দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর, মনিশ পালসহ আরও অনেকে।