কেন মহেশ ভাটকে অর্থ দেন অনুপম?

ভারতের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। নিজের অভিনয়ের নিপুনতা দিয়ে ইতোমধ্যে তিনি জয় করেছেন বহু ভক্তের হৃদয়। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন চারশোটিরও বেশি সিনেমায়। তবে তিনি এখনো ভুলেননি তার অতীতের কথা। আর তাইতো নির্মাতা মহেশ ভাট যার হাত দিয়ে তার ক্যারিয়ার শুরুয় হয় সেই মানুষটিকে এখনো তিনি তার পারিশ্রমিকের কিছু অংশ দিতে ভুলেন না এই গুণী অভিনেতা। কিন্তু কেন এই কাজ করেন অনুপম খের? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে মহেশ ভাটের পরিচালনায় নির্মিত সিনেমার ‘সারাংশ’ মুক্তি  পায়। যেখানে অভিনয় করেন অনুপম খের। আর এই সিনেমা দিয়েই শুরু হয় তার ক্যারিয়ারের। এরপর থেকে তিনি তার গুরুকে পারিশ্রমিক থেকে ২৫০ রুপি দিয়ে এই প্রথার সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি বেড়েছে, বেড়েছে অনুপমের পারিশ্রমিকও। তাই ২৫০ রুপির সেই খাম এখন ২৫ হাজার রুপিতে গিয়ে ঠেকেছে।  এ বিষয়ে এক সাক্ষাৎকারে অনুপম বলেন, ‘মহেশ হাসাহাসি করে বলেন এটা তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফল! ২৫০ থেকে ৫০০, তারপর হাজার, ৫ হাজার হয়ে এখন অঙ্কটা দাঁড়িয়েছে ২৫ হাজারে।‘  আরও জানা যায়, গত সপ্তাহেই মহেশ ভাটকে তেমনই একটি খাম দিয়ে এসেছেন তিনি। এখন নাক

কেন মহেশ ভাটকে অর্থ দেন অনুপম?

ভারতের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। নিজের অভিনয়ের নিপুনতা দিয়ে ইতোমধ্যে তিনি জয় করেছেন বহু ভক্তের হৃদয়। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন চারশোটিরও বেশি সিনেমায়। তবে তিনি এখনো ভুলেননি তার অতীতের কথা। আর তাইতো নির্মাতা মহেশ ভাট যার হাত দিয়ে তার ক্যারিয়ার শুরুয় হয় সেই মানুষটিকে এখনো তিনি তার পারিশ্রমিকের কিছু অংশ দিতে ভুলেন না এই গুণী অভিনেতা। কিন্তু কেন এই কাজ করেন অনুপম খের?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে মহেশ ভাটের পরিচালনায় নির্মিত সিনেমার ‘সারাংশ’ মুক্তি  পায়। যেখানে অভিনয় করেন অনুপম খের। আর এই সিনেমা দিয়েই শুরু হয় তার ক্যারিয়ারের।

এরপর থেকে তিনি তার গুরুকে পারিশ্রমিক থেকে ২৫০ রুপি দিয়ে এই প্রথার সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি বেড়েছে, বেড়েছে অনুপমের পারিশ্রমিকও। তাই ২৫০ রুপির সেই খাম এখন ২৫ হাজার রুপিতে গিয়ে ঠেকেছে।

 এ বিষয়ে এক সাক্ষাৎকারে অনুপম বলেন, ‘মহেশ হাসাহাসি করে বলেন এটা তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফল! ২৫০ থেকে ৫০০, তারপর হাজার, ৫ হাজার হয়ে এখন অঙ্কটা দাঁড়িয়েছে ২৫ হাজারে।‘ 

আরও জানা যায়, গত সপ্তাহেই মহেশ ভাটকে তেমনই একটি খাম দিয়ে এসেছেন তিনি। এখন নাকি আর খাম খুলে দেখতে হয় না পরিচালককে, হাতে নিলেই বুঝে যান ভেতরে ঠিক কত টাকা আছে। 

তবে অনুপমের কাছে এটি কেবল টাকা নয়, বরং এক গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, অনুপম খেরকে সবশেষ দেখা যায় ২০২৫ সালে মুক্তি প্রাপ্ত ‘তানভি দ্য গ্রেট’ সিনেমায়। এ সিনেমা পরিচালনা ও প্রযোজনা করে অনুপম নিজেই। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন পল্লবী জোশী, জ্যাকি শ্রফ, বোমান ইরানিসহ আরও অনেকে। 

এদিকে চলতি বছরের আগষ্টে মুক্তি পেতে চলেছে অনুপ্ম খের অভিনীত সিনেমার খোসলা কা ঘোসলা। প্রশান্ত ভাগিয়ার পরিচালনায় নির্মিত এ সিনেমায় অনুপমের পাশাপাশি অভিনয় করেছেন হর্ষ ছায়া, পারভিন দাবাস, মিকাইল গান্ধীসহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow