কেন রদ্রিকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ?
দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পেনের মিডফিল্ডার রদ্রির নাম জড়ানো হচ্ছে। তবে সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হুয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। এখন রিয়াল সমর্থকদের একটাই প্রশ্ন, রদ্রিকে কি এবার সত্যিই দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ? স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এখনই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বর্তমানে রিয়ালের মূল মনোযোগ দল থেকে কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার দিকে। কারণ নতুন কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় কিছু খেলোয়াড় নেই। ইতোমধ্যে রিয়াল তিন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস ও ইব্রাহিমা কোনাতেকে দলে ভিড়িয়েছে। আক্রমণভাগে এসেছে বার্নার্দো সিলভাও। তবে মিডফিল্ডে এখনো কোনো নতুন খেলোয়াড়কে চূড়ান্ত করা হয়নি। সেখানেই আলোচনায় উঠে আসছে রদ্রির নাম। টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর রিয়ালের মাঝমাঠে ঘাটতির বিষয়টি বারবার সামনে এসেছে। তবে সম্প্রতি একই পজিশনের খেলোয়াড় অরোলিয়ে চুয়ামেনির সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি, যা বর্তমান মিডফিল্ডারদের ওপর আস্থারই ইঙ্গিত দেয়। তবু রদ্রির জন্য দরজা পুরোপুরি বন্ধ করছে না রিয়াল। দলটির সামনে আরও কয়েকটি প্রীতি ম্যাচ রয়েছে। এসব ম্যা
দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পেনের মিডফিল্ডার রদ্রির নাম জড়ানো হচ্ছে। তবে সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হুয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। এখন রিয়াল সমর্থকদের একটাই প্রশ্ন, রদ্রিকে কি এবার সত্যিই দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ?
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এখনই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বর্তমানে রিয়ালের মূল মনোযোগ দল থেকে কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার দিকে। কারণ নতুন কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় কিছু খেলোয়াড় নেই।
ইতোমধ্যে রিয়াল তিন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস ও ইব্রাহিমা কোনাতেকে দলে ভিড়িয়েছে। আক্রমণভাগে এসেছে বার্নার্দো সিলভাও। তবে মিডফিল্ডে এখনো কোনো নতুন খেলোয়াড়কে চূড়ান্ত করা হয়নি।
সেখানেই আলোচনায় উঠে আসছে রদ্রির নাম। টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর রিয়ালের মাঝমাঠে ঘাটতির বিষয়টি বারবার সামনে এসেছে। তবে সম্প্রতি একই পজিশনের খেলোয়াড় অরোলিয়ে চুয়ামেনির সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি, যা বর্তমান মিডফিল্ডারদের ওপর আস্থারই ইঙ্গিত দেয়।
তবু রদ্রির জন্য দরজা পুরোপুরি বন্ধ করছে না রিয়াল। দলটির সামনে আরও কয়েকটি প্রীতি ম্যাচ রয়েছে। এসব ম্যাচ এবং মৌসুমের শুরুর পারফরম্যান্স দেখে শেষ পর্যন্ত নতুন মিডফিল্ডার নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।
রদ্রিকে দলে ভেড়ানো আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ফলে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতেই তাকে পাওয়া সম্ভব হতে পারে।
বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রদ্রি ব্যালন ডি'অরজয়ীও। এছাড়া স্প্যানিশ জাতীয় দলের অন্যতম বড় তারকাকে দলে আনলে রিয়ালের স্প্যানিশ পরিচয়ও আরও শক্তিশালী হবে।
গুরুতর হাঁটুর চোট কাটিয়ে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন রদ্রি। যদিও পিঠের একটি ছোট অস্ত্রোপচার করাবেন তিনি। তবে সেটি মূলত ভবিষ্যতের চোট এড়ানো এবং দীর্ঘদিনের অস্বস্তি দূর করার জন্য, গুরুতর কোনো সমস্যা নয়।
আইএন
What's Your Reaction?