‘কেন্দ্রীয় নির্বাচন কমিশন’ গঠন করেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মাছুম। এছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার। জামায়াতের এই কমিটিতে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আছেন। তারা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. মোহাম্মাদ রেজাউল করিম।

‘কেন্দ্রীয় নির্বাচন কমিশন’ গঠন করেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মাছুম। এছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

জামায়াতের এই কমিটিতে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আছেন। তারা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. মোহাম্মাদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্যের সংখ্যা ২১ জন। এছাড়া ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরার মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শক্রমে এসব কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সশরীরে বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচিত করার তিন মাস পর দলটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে।

ভার্চুয়াল বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন এবং তাদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow