কেমন হল পারভেজ ইমনের পিএসএল অভিষেক?

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। তিনটি ভিন্ন দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের।  মোস্তাফিজ সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। দুজনকে একাদশে নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেছে স্বাগতিকরা। ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলার সুযোগ পেয়েছেন ইমন। তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মোস্তাফিজ।  তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি ইমন। মাত্র ১৪ রানেই আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। ১৫.২ ওভারে দলীয় ১৩১ ওভারে মেরেদিথের বলে রিজওয়ান মেহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর সংগ্রহ করে। এদিকে, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বোলিংয়ে নামেনি লাহোর। বল হাতে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পেস বিভাগ সামলাবেন মোস্তাফিজুর রহমান।  

কেমন হল পারভেজ ইমনের পিএসএল অভিষেক?

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। তিনটি ভিন্ন দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের। 

মোস্তাফিজ সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। দুজনকে একাদশে নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেছে স্বাগতিকরা। ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলার সুযোগ পেয়েছেন ইমন। তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মোস্তাফিজ। 

তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি ইমন। মাত্র ১৪ রানেই আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। ১৫.২ ওভারে দলীয় ১৩১ ওভারে মেরেদিথের বলে রিজওয়ান মেহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর সংগ্রহ করে।

এদিকে, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বোলিংয়ে নামেনি লাহোর। বল হাতে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পেস বিভাগ সামলাবেন মোস্তাফিজুর রহমান।  

আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। তারা ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় দেশের হয়ে খেলতে তারা ফিরবেন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি ম্যাচ। মুস্তাফিজ ২৪ এপ্রিল পিএসএলের বাকি অংশ খেলার জন্য পাকিস্তানে ফিরবেন।

লাহোর একাদশ :

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবুল্লাহ খান, সিকান্দার রাজা, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান, উবাইদ শাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow