কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম নেওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এই বিশাল চালানটি আটক করে। পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট, প্রায় ৯হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম নেওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এই বিশাল চালানটি আটক করে।

পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট, প্রায় ৯হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow