কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করল পূবালী ব্যাংক পিএলসি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধুমতি অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। চুক্তি অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সকল কর্মচারী পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার লোগো সম্বলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন। এর মাধ্যমে তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ও সেবা নিশ্চিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের ক্লদ লরেক্স, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং সংশ্লিষ্ট শাখার প্রধানসহ
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধুমতি অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
চুক্তি অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সকল কর্মচারী পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার লোগো সম্বলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন। এর মাধ্যমে তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ও সেবা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের ক্লদ লরেক্স, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং সংশ্লিষ্ট শাখার প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদান, ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং গ্রাহক-কেন্দ্রিক সেবা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
What's Your Reaction?