কোচ আমাকে জোর করে বিশ্রামে পাঠিয়েছেন: পারেদেস

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলেছেন মাত্র চার দিন আগে। দীর্ঘ সফর, চোট আর শারীরিক ক্লান্তি সত্ত্বেও দেশের মাটিতে ফিরেই প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমেছেন লিয়ান্দ্রো পারেদেস। তার এই আত্মত্যাগে মুগ্ধ হয়েছেন সমর্থকেরা, আর পেয়েছেন স্টেডিয়ামজুড়ে করতালি। কোপা সুদামেরিকানার প্লে-অফে চিলির ও\'হিগিন্সকে ১-০ গোলে হারায় বোকা জুনিয়র্স। সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন পারেদেস। তবে ম্যাচ শেষে কোচ রোদোলফো আরুয়াবারেনা তাকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে আগামী রোববার ক্লাউসুরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেপোর্তিভো রিয়েস্ত্রার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। বিশ্বকাপের ফাইনালে নিউইয়র্কে স্পেনের বিপক্ষে ৭৫ মিনিট খেলেছিলেন পারেদেস। পরে জানা যায়, পুরো টুর্নামেন্টের শেষ কয়েকটি ম্যাচ তিনি পাঁজরের হাড়ে চিড় নিয়েই খেলেছেন। ফাইনালে ১-০ গোলে হারের হতাশা এবং শারীরিক ক্লান্তি নিয়েই পরদিন সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফিরে আসেন তিনি। মঙ্গলবার সকালে বোকার অনুশীলনে যোগ দিয়েই কোচকে জানান, ও\'হিগিন্সের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। কোচও তার অনুরোধ মেনে নেন। শুধু স্কোয়াডেই নয়, শুরুর এক

কোচ আমাকে জোর করে বিশ্রামে পাঠিয়েছেন: পারেদেস

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলেছেন মাত্র চার দিন আগে। দীর্ঘ সফর, চোট আর শারীরিক ক্লান্তি সত্ত্বেও দেশের মাটিতে ফিরেই প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমেছেন লিয়ান্দ্রো পারেদেস। তার এই আত্মত্যাগে মুগ্ধ হয়েছেন সমর্থকেরা, আর পেয়েছেন স্টেডিয়ামজুড়ে করতালি।

কোপা সুদামেরিকানার প্লে-অফে চিলির ও'হিগিন্সকে ১-০ গোলে হারায় বোকা জুনিয়র্স। সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন পারেদেস। তবে ম্যাচ শেষে কোচ রোদোলফো আরুয়াবারেনা তাকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে আগামী রোববার ক্লাউসুরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেপোর্তিভো রিয়েস্ত্রার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার।

বিশ্বকাপের ফাইনালে নিউইয়র্কে স্পেনের বিপক্ষে ৭৫ মিনিট খেলেছিলেন পারেদেস। পরে জানা যায়, পুরো টুর্নামেন্টের শেষ কয়েকটি ম্যাচ তিনি পাঁজরের হাড়ে চিড় নিয়েই খেলেছেন। ফাইনালে ১-০ গোলে হারের হতাশা এবং শারীরিক ক্লান্তি নিয়েই পরদিন সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফিরে আসেন তিনি।

মঙ্গলবার সকালে বোকার অনুশীলনে যোগ দিয়েই কোচকে জানান, ও'হিগিন্সের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। কোচও তার অনুরোধ মেনে নেন। শুধু স্কোয়াডেই নয়, শুরুর একাদশেও জায়গা পান পারেদেস এবং পুরো ম্যাচ খেলেন।

ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে পারেদেস বলেন, ‘আমি খুব ক্লান্ত। ভেবেছিলাম আরও ভালো অনুভব করব। কিন্তু দীর্ঘ সফর, টানা ৫০ দিনের ব্যস্ততা এবং এতগুলো ম্যাচের প্রভাব এখন টের পাচ্ছি। তবু আমি এখানে থাকতে চেয়েছিলাম, দলের অংশ হতে চেয়েছিলাম। বোকার প্রতি আমার ভালোবাসা অনেক গভীর। তাই মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি এভাবেই খেলেছি। বোকার জন্য তো আরও বেশি কিছু করতে চাই। সমর্থকেরা যে ভালোবাসা আমাকে দেয়, মাঠে নেমে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করি। তবে এখন কোচ আমাকে জোর করেই দুই দিনের বিশ্রামে পাঠিয়েছেন। কারণ বিশ্বকাপ, দীর্ঘ ভ্রমণ আর এই ম্যাচ-সবকিছুর ক্লান্তি শরীরকে ভীষণভাবে প্রভাবিত করেছে।’

কোচের নির্দেশ অনুযায়ী পারেদেস শুক্রবার ও শনিবারের অনুশীলনে অংশ নেবেন না। ফলে রোববার দেপোর্তিভো রিয়েস্ত্রার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না।

আগামী সপ্তাহে কোপা সুদামেরিকানায় ও'হিগিন্সের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলতে চিলি সফরে যাবে বোকা জুনিয়র্স। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে লিগের প্রথম ম্যাচে কোচ আরুয়াবারেনা মূলত রিজার্ভ খেলোয়াড়দেরই সুযোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow