কোচিং সেন্টার বন্ধ বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত বা অধিভুক্ত প্রতিষ্ঠান নয় উল্লেখ করে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা সরকারের নেই বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার রেজিস্টার্ড প্রতিষ্ঠান নয় এবং এগুলো বন্ধ করার সরাসরি ক্ষমতাও মন্ত্রণালয়ের নেই। তবে শিক্ষার্থীরা মূলত শ্রেণিকক্ষে পর্যাপ্ত ও মানসম্মত পাঠদান না পাওয়ার কারণেই কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তিনি আরও বলেন, ক্লাসরুমভিত্তিক শিক্ষা উন্নত করা গেলে এবং পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের মধ্যকার দীর্ঘ বিরতি কমানো গেলে কোচিং নির্ভরতা অনেকটাই কমে আসবে। মন্ত্রী জানান, সরকার ভবিষ্যতে ‘ইন-হাউজ কোচিং’ বা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা আরও জোরদার করতে চায়, যাতে শিক্ষার্থীরা বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল ন

কোচিং সেন্টার বন্ধ বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত বা অধিভুক্ত প্রতিষ্ঠান নয় উল্লেখ করে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা সরকারের নেই বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার রেজিস্টার্ড প্রতিষ্ঠান নয় এবং এগুলো বন্ধ করার সরাসরি ক্ষমতাও মন্ত্রণালয়ের নেই। তবে শিক্ষার্থীরা মূলত শ্রেণিকক্ষে পর্যাপ্ত ও মানসম্মত পাঠদান না পাওয়ার কারণেই কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ক্লাসরুমভিত্তিক শিক্ষা উন্নত করা গেলে এবং পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের মধ্যকার দীর্ঘ বিরতি কমানো গেলে কোচিং নির্ভরতা অনেকটাই কমে আসবে।

মন্ত্রী জানান, সরকার ভবিষ্যতে ‘ইন-হাউজ কোচিং’ বা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা আরও জোরদার করতে চায়, যাতে শিক্ষার্থীরা বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল না হয়।

কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো এত স্মার্ট না, বুঝি নাই যে কোচিং সেন্টার প্রশ্ন ফাঁস করে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow