কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নাফ নদীতে দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নাফ নদীতে দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow