কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয়?

ইসলামে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও জাকাত। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় সালাত কায়েম এবং জাকাত প্রদানের আদেশ করা হয়েছে। সুরাতুল বাক্বারায় আল্লাহ তায়ালা ইরশাদ করেন,‘তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে, তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। (আয়াত: ১১০) সুরা নুরে রাব্বুল আলামিন ইরশাদ করেন,‘তোমরা সালাত আদায় করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো- যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’(আয়াত : ৫৬) কাদের ওপর জাকাত ফরজ হয়? সুস্থমস্তিষ্ক, আজাদ, বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত আদায় করা তার ওপর ফরজ হয়ে যায়। (আদ্দুররুল মুখতার : ২/২৫৯, বাদায়েউস সানায়ে : ২/৭৯-৮২) কাফির যেহেতু ইবাদতের যোগ্যতা রাখে না, তাই তাদের ওপর জাকাত আসে না। এছাড়া অসুস্থমস্তিষ্ক মুসলিমের ওপর এবং নাবালেগ শিশু-কিশোরের ওপরও জাকাত ফরজ নয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৬/৪৬১-৪৬২, রদ্দুল মুহতার : ২/২৫৮-২৫৯) কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয়? ১. সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শ

কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয়?

ইসলামে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও জাকাত। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় সালাত কায়েম এবং জাকাত প্রদানের আদেশ করা হয়েছে।

সুরাতুল বাক্বারায় আল্লাহ তায়ালা ইরশাদ করেন,‘তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে, তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। (আয়াত: ১১০)

সুরা নুরে রাব্বুল আলামিন ইরশাদ করেন,‘তোমরা সালাত আদায় করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো- যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’(আয়াত : ৫৬)

কাদের ওপর জাকাত ফরজ হয়?

সুস্থমস্তিষ্ক, আজাদ, বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত আদায় করা তার ওপর ফরজ হয়ে যায়। (আদ্দুররুল মুখতার : ২/২৫৯, বাদায়েউস সানায়ে : ২/৭৯-৮২)

কাফির যেহেতু ইবাদতের যোগ্যতা রাখে না, তাই তাদের ওপর জাকাত আসে না। এছাড়া অসুস্থমস্তিষ্ক মুসলিমের ওপর এবং নাবালেগ শিশু-কিশোরের ওপরও জাকাত ফরজ নয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৬/৪৬১-৪৬২, রদ্দুল মুহতার : ২/২৫৮-২৫৯)

কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয়?

১. সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়।

২. সোনা-রুপার অলংকার সর্বদা বা কালেভদ্রে ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক, সর্বাবস্থাতেই তার জাকাত দিতে হবে। ( আবু দাউদ : ১/২৫৫, নাসায়ি : ২২৫৮, মুসান্নাফে আবদুর রাজযাক : ৭০৫৪-৭০৬১,৭০৬৩-৭০৬৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৯৯৭৪;৬/৪৬৯-৪৭১)

৩. অলংকার ছাড়া সোনা-রুপার অন্যান্য সামগ্রীর ওপরও জাকাত ফরজ হয়। (মুসান্নাফে আবদুর রাজযাক : ৭০৬১, ৭০৬৬, ৭১০২)

৪. জামা-কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা-রুপার কারুকাজ করা থাকলে  তা-ও   জাকাতের  হিসাবের  অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা-রুপা কারুকাজে লেগেছে, অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও জাকাত দিতে হবে। (মুসান্নাফ আবদুর রাজযাক : ৭০৬৬, মুসান্নাফে ইবনে আবি শাইবা :   ১০৬৪৮,১০৬৪৯,১০৬৫১)

সোনা-রুপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ইত্যাদির ওপর জাকাত ফরজ নয়। তদ্রূপ হিরা, মণি-মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসাপণ্য না হলে সেগুলোতেও জাকাত ফরজ নয়। (কিতাবুল আছার, মুসান্নাফে আবদুর রাজযাক : ৭০৬১-৭০৬৪, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৬/৪৪৭-৪৪৮)

৫. মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত্ত টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং এক বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ হয়।(মুসান্নাফে আবদুর রাজযাক : ৭০৯১,৭০৯২)

৬.  ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা-পয়সার মতোই। এসবের ওপরও জাকাত ফরজ হয়।

৭. টাকা-পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। (আদ্দুররুল মুখতার : ২/২৬৭, রদ্দুল মুহতার : ২/২৬২,৩০০)

৮. হজের উদ্দেশে কিংবা ঘর-বাড়ি নির্মাণ, ছেলে-মেয়ের বিয়ে-শাদি ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে তা-ও এর ব্যতিক্রম নয়। সঞ্চিত অর্থ পৃথকভাবে  কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে এবং নিসাবের ওপর এক বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে। বছর পূর্ণ হওয়ার আগেই তা যদি খরচ হয়ে যায়, তাহলে জাকাত ফরজ হবে না।(মুসান্নাফে আবদুর রাজযাক : ৭০৩২, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ১০৩২৫)

৯. ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক (যেমন জমি-জমা, ফ্ল্যাট) কিংবা অস্থাবর (যেমন মুদী সামগ্রী, কাপড়-চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেক্ট্রনিক সামগ্রী, হার্ডওয়ার সামগ্রী, বইপুস্তক ইত্যাদি) তা বাণিজ্য-দ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দেওয়া ফরজ হবে। (মুসান্নাফে আবদুর রাজযাক : ৭১০৩,৭১০৪)

১০. দোকান-পাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য-দ্রব্য। এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ। (সুনানে আবু দাউদ : ১/২১৮, সুনানে কুবরা বায়হাকি : ৪/১৫৭, মুয়াত্তা ইমাম মালেক : পৃ. ১০৮, মুসান্নাফ আবদুর রাজযাক : ৭১০৩-৭১০৪, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ১০৫৫৭, ১০৫৬০, ১০৫৬৩)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow