কোনোমতে একশ পার করে অলআউট ওমান
নিয়মরক্ষার ম্যাচ হলেও বল হাতে ওমানকে ছাড় দেয়নি অস্ট্রেলিয়া। অজি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৬.২ ওভারে ওমান অলআউট হয়েছে মাত্র ১০৪ রানে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত আক্রমণে লড়াকু পুঁজিও পায়নি ওমান। ইনিংসের প্রথম বলেই হ্যাভিয়ের বার্টলেট আমির কলিমকে সাজঘরে যান ফেরান গোল্ডেন ডাকে। একা তিনি ব্যর্থ হয়েছেন বিষয়টা এমন নয়। সুবিধা করতে পারেননি ওমানের কোনো ব্যাটারই। দলের বোর্ডে ১০০ রান যোগ হওয়ার আগেই ৮৯ রানে হারায় ৭ উইকেট। সর্বোচ্চ ৩২ রান করেছেন ওয়াসিম আলি। ১৭ রান করেন অধিনায়ক যতিন্দর সিং। ১৬ রান এসেছে হাম্মাদ মির্জার ব্যাট থেকে। শেষ পর্যন্ত দলটির বোর্ডে যোগ হয় ১০৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে বার্টলেট ও ম্যাক্সওয়েল। সমান একটি করে পেয়েছেন স্টয়নিস ও এলিস। আইএন
নিয়মরক্ষার ম্যাচ হলেও বল হাতে ওমানকে ছাড় দেয়নি অস্ট্রেলিয়া। অজি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৬.২ ওভারে ওমান অলআউট হয়েছে মাত্র ১০৪ রানে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত আক্রমণে লড়াকু পুঁজিও পায়নি ওমান।
ইনিংসের প্রথম বলেই হ্যাভিয়ের বার্টলেট আমির কলিমকে সাজঘরে যান ফেরান গোল্ডেন ডাকে। একা তিনি ব্যর্থ হয়েছেন বিষয়টা এমন নয়। সুবিধা করতে পারেননি ওমানের কোনো ব্যাটারই।
দলের বোর্ডে ১০০ রান যোগ হওয়ার আগেই ৮৯ রানে হারায় ৭ উইকেট। সর্বোচ্চ ৩২ রান করেছেন ওয়াসিম আলি। ১৭ রান করেন অধিনায়ক যতিন্দর সিং। ১৬ রান এসেছে হাম্মাদ মির্জার ব্যাট থেকে। শেষ পর্যন্ত দলটির বোর্ডে যোগ হয় ১০৪ রান।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে বার্টলেট ও ম্যাক্সওয়েল। সমান একটি করে পেয়েছেন স্টয়নিস ও এলিস।
আইএন
What's Your Reaction?