কোমরসমান পানি, নিউমার্কেটে ১০ টাকার ভ্যান সার্ভিস

রাজধানীতে সকাল থেকে টানা বর্ষণে নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনের সড়ক পুরোপুরি তলিয়ে গেছে। সড়কে কোমরসমান পানি জমে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলসংলগ্ন এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে পানিবন্দি সড়ক পার হতে সাময়িক ভ্যান সার্ভিসের আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানির কারণে হেঁটে পার হওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এ সুযোগে কয়েকজন ভ্যানচালক তাদের ভ্যানে যাত্রী পারাপারের ব্যবস্থা করেছেন। জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাত্রী পৌঁছে দিচ্ছেন তারা। প্রতিটি ট্রিপে চার থেকে পাঁচজন যাত্রী বহন করতে দেখা গেছে। জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাত্রী পৌঁছে দিচ্ছেন ভ্যানচালকরা/ছবি: জাগো নিউজ বৃষ্টির মধ্যে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভ্যানের ওপর বসে কিংবা দাঁড়িয়ে সড়ক পার হতে দেখা যায়। অনেকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে যাওয়ার চেষ্টা করলেও গভীর পানির কারণে শেষ পর্যন্ত ভ্যানে উঠছেন।

কোমরসমান পানি, নিউমার্কেটে ১০ টাকার ভ্যান সার্ভিস

রাজধানীতে সকাল থেকে টানা বর্ষণে নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনের সড়ক পুরোপুরি তলিয়ে গেছে। সড়কে কোমরসমান পানি জমে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলসংলগ্ন এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে পানিবন্দি সড়ক পার হতে সাময়িক ভ্যান সার্ভিসের আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ।

রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানির কারণে হেঁটে পার হওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এ সুযোগে কয়েকজন ভ্যানচালক তাদের ভ্যানে যাত্রী পারাপারের ব্যবস্থা করেছেন। জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাত্রী পৌঁছে দিচ্ছেন তারা। প্রতিটি ট্রিপে চার থেকে পাঁচজন যাত্রী বহন করতে দেখা গেছে।

jagonews24জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাত্রী পৌঁছে দিচ্ছেন ভ্যানচালকরা/ছবি: জাগো নিউজ

বৃষ্টির মধ্যে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভ্যানের ওপর বসে কিংবা দাঁড়িয়ে সড়ক পার হতে দেখা যায়। অনেকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে যাওয়ার চেষ্টা করলেও গভীর পানির কারণে শেষ পর্যন্ত ভ্যানে উঠছেন।

এক যাত্রী জাগো নিউজকে বলেন, ‘রাস্তার কোথায় গর্ত, কোথায় ম্যানহোল- কিছুই বোঝা যাচ্ছে না। তাই ঝুঁকি না নিয়ে ১০ টাকা দিয়ে ভ্যানে পার হচ্ছি। অন্য কোনো উপায় নেই।’

রুবেল নামে আরেক যাত্রী বলেন, ‘হাঁটতে গেলে কোমর পর্যন্ত পানি। কাপড়-চোপড় ও ব্যাগ ভিজে যাবে। তাই বাধ্য হয়েই ভ্যানে উঠেছি।’

ভ্যানচালকরা জানান, অন্য সময়ে তারা মূলত মালামাল পরিবহন করেন। তবে টানা বৃষ্টিতে মালামাল বহনের কাজ প্রায় বন্ধ থাকায় যাত্রী পারাপার শুরু করেছেন।

ভ্যানচালক বাহারুল জাগো নিউজকে বলেন, ‘বৃষ্টির কারণে আজ মালামাল টানার কাজ নেই। মানুষ রাস্তা পার হতে পারছে না, তাই তাদের পার করে দিচ্ছি। জনপ্রতি ১০ টাকা করে নিচ্ছি। এক ট্রিপে ৪০ থেকে ৫০ টাকা আয় হচ্ছে। এতে আমাদেরও কিছু রোজগার হচ্ছে, মানুষেরও উপকার হচ্ছে।’

jagonews24বৃষ্টিতে মালামাল বহনের কাজ প্রায় বন্ধ থাকায় যাত্রী পারাপার শুরু করেছেন ভ্যানচালকরা/ছবি: জাগো নিউজ

আরেক ভ্যানচালক ছত্তার বলেন, ‘পানি না কমা পর্যন্ত এভাবেই যাত্রী পারাপার করবো। সবাই কষ্টে আছে, আমরাও আয়ের জন্য এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’

স্থানীয়রা জানিয়েছেন, টানা বর্ষণে নিউমার্কেট, নীলক্ষেত ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা নতুন নয়। তবে এবার পানি দ্রুত বাড়ায় কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক তলিয়ে যায়। এতে যানচলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow