কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে দেখা গেছে, কোরবানির গোশত কাটতে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। আজ (২৮ মে) সকাল থেকেই ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি অপু বিশ্বাসের নিজের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়নি। তারপরও মুহূর্তেই এটি নেটিজেনদের নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের মতো খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা বড় কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল জমকালো গোলাপি রঙের শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা। মাংস কাটার মতো পরিশ্রমের কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই হাসিই মুগ্ধ করেছে ভক্তদের। ভিডিওতে অপুর চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা গোশত। তা দেখে অনেকেরই ধারণা, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই নায়িকা। আরও পড়ুন:সুখবর দিলেন নিরব ঈদে রুবেল-মনিরের ‘দুঃখ’  উল্লেখ্য, প্রা

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে দেখা গেছে, কোরবানির গোশত কাটতে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।

আজ (২৮ মে) সকাল থেকেই ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি অপু বিশ্বাসের নিজের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়নি। তারপরও মুহূর্তেই এটি নেটিজেনদের নজর কাড়ে।

ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের মতো খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা বড় কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে।

এ সময় তার পরনে ছিল জমকালো গোলাপি রঙের শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা। মাংস কাটার মতো পরিশ্রমের কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই হাসিই মুগ্ধ করেছে ভক্তদের।

ভিডিওতে অপুর চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা গোশত। তা দেখে অনেকেরই ধারণা, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই নায়িকা।

আরও পড়ুন:
সুখবর দিলেন নিরব 
ঈদে রুবেল-মনিরের ‘দুঃখ’ 

উল্লেখ্য, প্রায় প্রতি কোরবানির ঈদেই ছাগল কোরবানি দিয়ে থাকেন অপু বিশ্বাস। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলেই মনে করছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow