কোরবানির বর্জ্য অপসারণে মনোহরদী উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে মনোহরদী উপজেলা প্রশাসন। ঈদের দিন বিকাল থেকেই মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা দিন-রাত কাজ করে অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ করেছে । বাকি এলাকার কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে। এরই মধ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভা বা উপজেলার কোনো এলাকায় যদি এখনও কোরবানির পশুর বর্জ্য, ময়লা-আবর্জনা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হ

কোরবানির বর্জ্য অপসারণে মনোহরদী উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে মনোহরদী উপজেলা প্রশাসন। ঈদের দিন বিকাল থেকেই মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা দিন-রাত কাজ করে অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ করেছে । বাকি এলাকার কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে।

এরই মধ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভা বা উপজেলার কোনো এলাকায় যদি এখনও কোরবানির পশুর বর্জ্য, ময়লা-আবর্জনা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য মনোহরদী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও সুন্দর মনোহরদী বিনির্মাণ সম্ভব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow