কোলকাতায় সরিয়ে ফেলা হচ্ছে মেসির ভাস্কর্য
গত বছর ভারত ভ্রমণ করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। যদিও সেই সফরটি ছিল অনিয়মে ও অব্যস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতে কোলকাতায় নিজের বিশালাকৃতির একটি ভাস্কর্যও উদ্বোধন করেন মেসি। কিন্তু সেটি এখন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। বাতাসের দুর্বল হয়ে মূর্তিটি দুলছে। এই কারণে সেটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন একজন আইনপ্রণেতা। পশ্চিমবঙ্গের কোলকাতায় ২১ মিটার লম্বা সোনালই রঙের ভাস্কর্যটির চারপাশে শ্রমিকরা এখন দড়ি দিয়ে বেধে স্থিতিশীলতা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। ভাস্কর্যটিতে বিশ্বকাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সী ইন্টার মিয়ামি তারকাকে। এটি গতবছর ভারত সফরে এসে উদ্বোধন করেন মেসি। কিন্তু পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানিয়েছেন, এটি এখন আর নিরাপদ নয়। তিনি বলেন, ‘কলকাতায় আর্জেন্টিনা ফুটবল কিংবদন্তীর এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা নিরাপদ নয় বলে চিহ্নিত করেছেন। আমরা লক্ষ্য করেছি মূর্তিটি বাতাসে দুলছে।’ আজ বুধবার শ্রমিকরা দড়ি দিয়ে এটির স্থির করার চেষ্টা করছে। এটি খুবই
গত বছর ভারত ভ্রমণ করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। যদিও সেই সফরটি ছিল অনিয়মে ও অব্যস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতে কোলকাতায় নিজের বিশালাকৃতির একটি ভাস্কর্যও উদ্বোধন করেন মেসি। কিন্তু সেটি এখন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
বাতাসের দুর্বল হয়ে মূর্তিটি দুলছে। এই কারণে সেটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন একজন আইনপ্রণেতা।
পশ্চিমবঙ্গের কোলকাতায় ২১ মিটার লম্বা সোনালই রঙের ভাস্কর্যটির চারপাশে শ্রমিকরা এখন দড়ি দিয়ে বেধে স্থিতিশীলতা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।
ভাস্কর্যটিতে বিশ্বকাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সী ইন্টার মিয়ামি তারকাকে। এটি গতবছর ভারত সফরে এসে উদ্বোধন করেন মেসি।
কিন্তু পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানিয়েছেন, এটি এখন আর নিরাপদ নয়। তিনি বলেন, ‘কলকাতায় আর্জেন্টিনা ফুটবল কিংবদন্তীর এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা নিরাপদ নয় বলে চিহ্নিত করেছেন। আমরা লক্ষ্য করেছি মূর্তিটি বাতাসে দুলছে।’
আজ বুধবার শ্রমিকরা দড়ি দিয়ে এটির স্থির করার চেষ্টা করছে। এটি খুবই ব্যস্ত সড়কের ওপর নির্মিত। তাই নিরপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মুখার্জি জানান, কবে এটি সরানো হবে তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, ‘সরানো সহজ কাজ হবে না। আমরা যত দ্রুত সম্ভব এটি সরানোর পরিকল্পনা করছি।’ তবে তিনি এটি বলেননি যে মূর্তিটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না।
আইএন
What's Your Reaction?