ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে ক্যানসার হাসপাতালের পাশে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্যানসার হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন।
তিনি বলেন, দুর্বৃত্তদের হামলায় ডা. আহমদ হোসেনের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে। তাকে ক্যানসার হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কারা তাকে কুপিয়েছে এখনো জানা সম্ভব হয়নি।
জানা গেছে, অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলিতে দুই থেকে তিনজন দুর্বৃত্ত ডা. আহমেদ হোসেনের ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে বনানী থানা পুলিশ এসে খোঁজখবর নিচ্ছে। ঘটনাস্থলের নানা আলামত সংগ্রহ করে আসামি শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে।