ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। আব্দুল মজিদ (৪৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত্যু আব্দুল গনির ছেলে। তিন সন্তানের জনক আব্দুল মজিদ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায় আড়াই বছর পূর্বে তার পেটে ক্যানসার ধরা পড়ে।  ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় থেকেই সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই তার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। তাই তিনি দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমি ক্যানসারে আক্রান্ত। রাজমিস্ত্রি কাজ করে তিন সন্তানসহ আমাদের পাঁচজনের পরিবার ভালোই চলছিল। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছি না। ক্যানসার রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই। যদি কোনো বিত্তবান হতদরিদ্র আব্দুল মজিদ সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

আব্দুল মজিদ (৪৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত্যু আব্দুল গনির ছেলে। তিন সন্তানের জনক আব্দুল মজিদ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায় আড়াই বছর পূর্বে তার পেটে ক্যানসার ধরা পড়ে। 

ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় থেকেই সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই তার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। তাই তিনি দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমি ক্যানসারে আক্রান্ত। রাজমিস্ত্রি কাজ করে তিন সন্তানসহ আমাদের পাঁচজনের পরিবার ভালোই চলছিল। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছি না। ক্যানসার রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই। যদি কোনো বিত্তবান হতদরিদ্র আব্দুল মজিদ সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow