ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

ক্যাম্পাস সংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলেন যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা। পথিমধ্যে আমবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ দিয়ে এসে ঐ শিক্ষার্থীর সাথে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী ফারিহা সুলতানা বলেন, আমি ও আমার এক বান্ধবী চুড়ামনকাঠি থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের পাশ দিয়ে আসে। মুহূর্তের মধ্যে একজন আমার ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টান দেওয়ার সময় আমি প্রায় ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে ব্যথা পাই।

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী
ক্যাম্পাস সংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলেন যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা। পথিমধ্যে আমবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ দিয়ে এসে ঐ শিক্ষার্থীর সাথে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী ফারিহা সুলতানা বলেন, আমি ও আমার এক বান্ধবী চুড়ামনকাঠি থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের পাশ দিয়ে আসে। মুহূর্তের মধ্যে একজন আমার ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টান দেওয়ার সময় আমি প্রায় ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে ব্যথা পাই। তিনি আরও বলেন, ক্যাম্পাসের এত কাছাকাছি এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আমরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, খুব শিগগিরই উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তাদের শনাক্ত করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow