ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা সর্বমিত্র চাকমা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনার শিকার হন তিনি। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। সর্বমিত্র চাকমা লেখেন, ‘আজ রাতে খেলা শেষে আমি এফ রহমান হলের সামনে দিয়ে বাইকে আসছিলাম। বহিরাগত কিছু ছেলে উল্লাস করতে করতে আমার বাইকের সামনে এসে পড়ে। বাইক থামাবে, থামাবে এমন ভাব। আমি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করি।’ আরও পড়ুন জুনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৩ জন তিনি জানান, দুর্ঘটনায় তার পা ও হাঁটু কেটে গেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে এবং তার ব্যবহৃত চশমাটিও ভেঙে গেছে। পোস্টের শেষাংশে সর্বমিত্র লেখেন, ‘যে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমি সবসময় কনসার্ন থাকি, সেখানে আমি নিজেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার! ধন্যবাদ ঢাবি প্রশাসন!’ এএএইচ/একিউএফ

ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা সর্বমিত্র চাকমা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

সর্বমিত্র চাকমা লেখেন, ‘আজ রাতে খেলা শেষে আমি এফ রহমান হলের সামনে দিয়ে বাইকে আসছিলাম। বহিরাগত কিছু ছেলে উল্লাস করতে করতে আমার বাইকের সামনে এসে পড়ে। বাইক থামাবে, থামাবে এমন ভাব। আমি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করি।’

তিনি জানান, দুর্ঘটনায় তার পা ও হাঁটু কেটে গেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে এবং তার ব্যবহৃত চশমাটিও ভেঙে গেছে।

পোস্টের শেষাংশে সর্বমিত্র লেখেন, ‘যে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমি সবসময় কনসার্ন থাকি, সেখানে আমি নিজেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার! ধন্যবাদ ঢাবি প্রশাসন!’

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow