ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি ছাত্রশক্তির

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, কলেজের একটি ভবনের দেয়ালে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি গ্রাফিতিতে লেখা ছিল ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। পরে কলেজ শাখা ছাত্রদলের একদল কর্মী সেখানে ‘ছাত্র’ শব্দটি মুছে এর স্থানে ‘গুপ্ত’ লিখে দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ছাত্রশক্তি বিবৃতিতে জানায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের স্থান হওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং জাতীয়

ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি ছাত্রশক্তির

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, কলেজের একটি ভবনের দেয়ালে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি গ্রাফিতিতে লেখা ছিল ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। পরে কলেজ শাখা ছাত্রদলের একদল কর্মী সেখানে ‘ছাত্র’ শব্দটি মুছে এর স্থানে ‘গুপ্ত’ লিখে দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

ছাত্রশক্তি বিবৃতিতে জানায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের স্থান হওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কলেজ কর্তৃপক্ষের প্রতি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সব ছাত্রসংগঠনকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানানো হয়।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow