ক্যারিয়ার সেরা বোলিং: অস্ট্রেলিয়াকে একাই ধ্বসিয়ে দিলেন হাসান

শুরুতে জীবন পাওয়া স্টিভেন স্মিথই ছিলেন পথের কাঁটা হয়ে! শেষ পর্যন্ত সেই কাঁটাটা তুলে বাংলাদেশের পথ পরিস্কার করে দিয়েছিলেন হাসান মাহমুদ। সে সঙ্গে ক্যারিয়ারে তৃতীয়বারের মত ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি পেসার। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ক্যারিয়ার সেরা বোলিংও। নিলেন ৬টি উইকেট। মূলতঃ ক্যারিয়ার সেরা বোলিং করে একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধ্বসিয়ে দিলেন পেসার হাসান মাহমুদ। ১৭ ওভারে ৩ মেডেন এবং ৫৫ রান দিয়ে ৬টি উইকেট নিলেন তিনি। আগের নেওয়া দুটি ফাইফারই ছিল সমান ৫ উইকেটের। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন হাসান মাহমুদ। মজার বিষয় হলো, হাসানের তিন ফাইফারের সবগুলোই বিদেশের মাটিতে। রাওয়ালপিন্ডির পর চেন্নাই। সর্বশেষ ডারউইনের মারারা স্টেডিয়ামে। বিস্তারিত আসছে... আইএইচএস/

ক্যারিয়ার সেরা বোলিং: অস্ট্রেলিয়াকে একাই ধ্বসিয়ে দিলেন হাসান

শুরুতে জীবন পাওয়া স্টিভেন স্মিথই ছিলেন পথের কাঁটা হয়ে! শেষ পর্যন্ত সেই কাঁটাটা তুলে বাংলাদেশের পথ পরিস্কার করে দিয়েছিলেন হাসান মাহমুদ। সে সঙ্গে ক্যারিয়ারে তৃতীয়বারের মত ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি পেসার। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ক্যারিয়ার সেরা বোলিংও। নিলেন ৬টি উইকেট।

মূলতঃ ক্যারিয়ার সেরা বোলিং করে একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধ্বসিয়ে দিলেন পেসার হাসান মাহমুদ। ১৭ ওভারে ৩ মেডেন এবং ৫৫ রান দিয়ে ৬টি উইকেট নিলেন তিনি। আগের নেওয়া দুটি ফাইফারই ছিল সমান ৫ উইকেটের। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন হাসান মাহমুদ।

মজার বিষয় হলো, হাসানের তিন ফাইফারের সবগুলোই বিদেশের মাটিতে। রাওয়ালপিন্ডির পর চেন্নাই। সর্বশেষ ডারউইনের মারারা স্টেডিয়ামে।

বিস্তারিত আসছে...

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow